সহযোগীসহ ৩০ মামলার আসামি মশিউর গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৩:৪৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৪:০৩

গ্রেফতার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে ৩০ মামলার আসামি মশিউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার (২৩ অক্টোবর) ভোরে সহযোগী রফিকসহ তাকে গ্রেফতার করা হয়। মশিউর স্থানীয় সলিমপুরের মশিউর বাহিনীর প্রধান। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা মশিউর ও রফিককে গ্রেফতার করেছি। এসময় তাদের কাছ থেকে ১৬টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি-কার্তুজ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘মশিউর জঙ্গল সলিমপুরের বস্তিবাসী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। তার নামে হত্যাসহ একাধিক অভিযোগে ৩০টি মামলা  রয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম