কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের গুলি

কুমিল্লা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৪:৪২আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৫:২২

যুবদল ও ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) পুলিশের বাধা উপেক্ষা করে কুমিল্লার কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদল কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছাত্রদলের দাবি, এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ চার জন আহত হয়েছে। আহতরা স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে নগরীর রামঘাট থেকে কান্দিরপাড়ে মিছিল নিয়ে আসে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা  কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, পুলিশ বিনা কারণে তাদের মিছিলে হামলা করে। এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ চার জন আহত হয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

আরও পড়ুন:

বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী