মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১৫:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৫:৩৫

চট্টগ্রাম  মহানগরীতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-বাদশা (২৫) ও দিদার (৩০)।

অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজার এলাকা থেকে প্রথমে দিদারকে আটক করি। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী সাতকানিয়া থেকে বাদশাকে আটক করা হয়। এসময় বাদশার কাছে থাকা ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর ফইল্যাতলী থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন,‘সংঘবদ্ধ এই চক্রটিতে অন্তত ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে। গত শনিবার (২১অক্টোবর) ২টি চোরাই মোটরসাইকেলসহ জসিমকে গ্রেফতার করা হয়। জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের সন্ধান পায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিদার ও বাদশাকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, চোরচক্রের সব সদস্যকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত থাকবে। 

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম