চবি’র ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রাম ব্যুরো
২৭ অক্টোবর ২০১৭, ০১:০১আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ০১:৩৯

ইশতিয়াক আহমেদ সৌরভ ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তার নাম ইশতিয়াক আহমেদ সৌরভ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত কিছু ডিভাইস উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) এসএম মোবাশ্বের হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইশতিয়াক আহমেদ সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক।

সহকারী কমিশনার এসএম মোবাশ্বের হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার (২৫ অক্টোবর) ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ইশতিয়াক আহমেদ সৌরভকে আটক করা হয়। এ ঘটনার আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও আটক করার চেষ্টা চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির একজন সহ-সভাপতি বলেন, ‘ইশতিয়াক স্থগিত কমিটির সহ-সম্পাদক।  সে ওই স্থগিত কমিটির সাধারণ সস্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে পরিচিত।  সৌরভকে প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে বলে শুনেছি।’

এ বিষয়ে শুক্রবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার এসএম মোবাশ্বের হোসেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম