যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৬, অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৪:৫৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৪:৫৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় একটি এলজি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। শনিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক ৬ যুবলীগ কর্মী আটককৃতরা হলো- তুহিন তাওহীদ, আরিফ হোসেন, সাইদুল ইসলাম সায়েম, সুমন, সাইফুল ইসলাম পলাশ ও ইসমাইল হোসেন। তারা সবাই যুবলীগকর্মী বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক সমর্থক ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মহিন ড্রাইভার সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এতে এমরান ও কবির নামের ২ জন গুলিবিদ্ধসহ আহত হন ৪ জন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া ৬ জনকে আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম