নোয়াখালীর বেগমগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৬:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৬:৪২

আটক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে সোহেল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল, গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার বিকাল ৩ টায় র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক সোহেল হোসেন চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর গ্রামের বদি আলমের ছেলে।
র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী সোহেলের ঘরে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল, গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৫০০ টাকাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য আইনের ১৯ (১) টেবিল এর ৩(ক)/৭(ক) ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় র‌্যাব।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম