আজিজা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ১৪:২০আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৪:২০

র‌্যাবের সংবাদ সম্মেলন নরসিংদীর শিবপুরের কিশোরী আজিজা হত্যা মামলার প্রধান আসামি বিউটি (২৬) ও সানোয়ারা বেগমকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।  মঙ্গলবার ভোরে (৩১ অক্টোবর) সিলেটের বিশ্বনাথের মীরেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে সিলেট র‌্যাব-৯ এর সদর দফতরে সংবাদ সম্মেলন করেন উপ পরিচালক মেজর মোহাম্মদ জমসেদুর রহমান।
পূর্ব শত্রুতার জেরে আজিজাকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুনে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে। 





গ্রেফতারকৃত বিউটি নরসিংদীর শিবপুর থানার ভিটি খৈনকুট গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং সানোয়ারা বেগম উত্তর কামালপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
আজিজা হত্যা মামলার প্রধান আসামি ও ৪নং আসামি সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ জমসেদুর রহমান জানান, আজিজাকে গত ২৭ অক্টোবর আনুমানিক রাত ৯টায় নিজ বাড়ির পাশে একটি বাগানে গাছের সঙ্গে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। আগুনে রশি পুড়ে গেলে আজিজা স্থানীয় মোজ্জামেলের মুরগির ফার্মের কাছে গিয়ে মাটিতে পড়ে চিৎকার শুরু করে। 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২৮ অক্টোবর ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আজিজা চিকিৎসকসহ অন্যান্যদের ঘটনার সঙ্গে জড়িতদের নাম জানায়। এ ঘটনায় আজিজার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করেন। 
তিনি আরও জানান,দায়েরকৃত মামলার প্রধান আসামি বিউটি এবং সানোয়ারা বেগম ৪নং আসামি। র‌্যাব-৯ এর একটি দল মঙ্গলবার বিকালে তাদেরকে নিয়ে নরসিংদী যাবে। সেখানে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আগের খবর:
দগ্ধ কিশোরীর মৃত্যু: স্বজনদের দাবি হত্যা, পুলিশ বলছে আত্মহত্যা

শিবপুরে দগ্ধ কিশোরীর মৃত্যু: সাত জনের বিরুদ্ধে মামলা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম