খালেদার সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনায় মামলা

ফেনী প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১৪:৪৫আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৬:১৭

মামলা

ফেনীতে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনায় চারদিন পর মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। বুধবার সকালে ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম নজিবুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ‘বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের ফলে যে কোনও একটি গ্রুপের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী অথবা অনুরুপ কোনও দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের আক্রমণ ও গাড়িতে হামলা চালিয়েছে।’

ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত শনিবার বিকাল পৌঁনে ৫টার দিকে ফেনীর ফতেহপুর রেলক্রসিং অতিক্রম করার পরপরই খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে প্রথমে হামলায় ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় জেলা স্টার লাইন পেট্রোল পাম্পের কাছ থেকে হামলা চালানো হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের