কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

কুষ্টিয়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১৩:৫২আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৩:৫২

কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট চলছে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। বাস শ্রমিকদের পুলিশি হয়রানির প্রতিবাদ ও আটকদের মুক্তির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের তিনটি সংগঠনের ডাকে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়। বুধবারও (১ নভেম্ববর) কুষ্টিয়ার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, পুলিশি হয়রানি বন্ধসহ আটক শ্রমিকদের মুক্তির দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে আলহাজ নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে হেরোইন উদ্ধার করে পাবনার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে আলহাজ পরিবহনের সুপারভাইজার রুবেলকে আটক করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট।    

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের