ফেনীতে বাসে আগুনের ঘটনায় বিএনপির আরও ১৩ নেতাকর্মী আটক

ফেনী প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৭, ১৬:০২আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৬:০২

ফেনীতে বাসে আগুন ফেনীতে বোমার আগুনে দুটি বাস পুড়ে যাওয়ার ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ১৩ জনের মধ্যে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল ও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, ছাগলনাইয়ার ছাত্রদল নেতা জাফর, যুবদল নেতা জয়নাল আবেদীন, আমজাদ হোসেন আজাদ রয়েছেন।
এর আগে বুধবার ছয় জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলায় আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি ওই স্থানের নজির আহমদ সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়ানো ছিল। সুগন্ধা পরিবহন ও চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের বাস দুটিতে কে বা কারা পেট্রোল বোমা ছুড়ে মারে। প্রাণ বাঁচাতে ড্রাইভার দ্রুত বাস থেকে নেমে যান। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে দুটি বাস অনেকাংশেই পুড়ে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আগের খবর: 

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন

ফেনীতে বাসে আগুনের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

ফেনীতে বাসে আগুনের ঘটনায় আটক ছয় জন

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান