ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন

ফেনী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ১৭:১১আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২০:৩৭

ফেনীতে বাসে দুর্বৃত্তদের আগুন রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে বাসগুলোতে আগুন দেওয়া হয়। তবে একটি বাসের চালক দাবি করেছেন, বাসটিতে পেট্রল বোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়া কক্সবাজার থেকে গাড়ি বহর নিয়ে ঢাকায় ফেরার সময় বিকাল সাড়ে চারটার দিকে ফেনীর মহিপাল অতিক্রম করেন। এর ১০ মিনিটের মধ্যেই স্থানীয় নজির আহমদ সিএনজি স্ট্যান্ডের পাশে দাঁড়ানো দুটি বাসে বোমার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে বাস দুটিতে আগুন ধরে যায়। এর একটি সুগন্ধা পরিবহনের আর একটি চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের। গাড়ি দুইটির অংশবিশেষ পুড়ে গেছে।

ফেনীতে বাসে দুর্বৃত্তদের আগুন চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের বাসটির চালক হারুন দাবি করেন, তিনি বাসটির চালকের আসনে বসে ছিলেন। এসময় কে বা কারা গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারে। প্রাণ বাঁচাতে দ্রুত তিনি বাস থেকে নেমে যান। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। 

মহিপালে দুইটি বাসে দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর পুলিশের টহল ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তদন্ত শেষে বলা যাবে কারা বাস দুইটিতে আগুন দিয়েছে।

ফেনীর মহিপালে দুইটি বাসে আগুন উল্লেখ্য, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের গাড়িবহর ফেনী এলাকা নিরাপদে পার হলেও সেখানে সাংবাদিকদের তিনটি গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দু’জন সাংবাদিকও আহত হন।

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক