চট্টগ্রামে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
০৩ নভেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৮:২৮

ইয়াবা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া কাজীর দীঘি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ওই এলাকার জাফর আহমেদের মালিকানাধীন পাঁচ তলা ভবনের নিচতলার ১ নম্বর ফ্লাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাঁচ মাদক ব্যবসায়ী হলেন আবু সৈয়দ (৫৫), মো. আলী হোসেন (৪৫), মো. গিয়াস উদ্দীন (২৬), নুরুল ইসলাম (২৮) ও আবুল কাশেম (৪০)।

অধিদফতরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা পাচারের কাজ করে আসছিল। দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে আজ  তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের কোতোয়ালি সার্কেল পরিদর্শক এস এম শামসুল কবীর বাদী হয়ে মামলাটি করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম