অবশেষে জমির মালিকানা পেলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙামাটি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৬:০১আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৬:০২

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভূমিস্বত্ত্ব হস্তান্তর (ছবি: প্রতিনিধি) প্রশাসনিক কার্যক্রম শুরুর দুই বছর পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের জন্য বরাদ্দ থাকা জমির মালিকানা পেলো। শনিবার (৪ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভূমিস্বত্ত্ব হস্তান্তর করা হয়।

ভূমিস্বত্ত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন রাঙামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ময়মসসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. মানিক লাল চাকমা, মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দেসহ বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন (ছবি: প্রতিনিধি)

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেন, ‘আমরা আশা করছি আগামী বছরের জুলাই নাগাদ কিছু ভবনে একাডেমিক কার্যক্রম শুরু করা যাবে এবং ২০১৮ সালের শেষ দিকে বেশির ভাগ ভবনে কার্যক্রম শুরু করা সম্ভব হবে। দীর্ঘ জটিলতা শেষে এই ভূমিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।’

ভূমিস্বত্ত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে অতিথিরা রাঙাপানির ঝগড়াবিল মৌজায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে নামফলক স্থাপন করেন।

উল্লেখ্য, দীর্ঘ জটিলতা শেষে ও পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দলগুলোর বাধা সত্ত্বেও ২০১৫ সালে শহরের একটি বিদ্যালয়ে দুইটি শ্রেণিকক্ষ নিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি ব্যাচে তিন শতাধিক শিক্ষার্থী ভর্তি রয়েছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম