চবির প্রশাসনিক ভবনে ছাত্রলীগের ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
০৭ নভেম্বর ২০১৭, ১৪:৫৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৮

চবির প্রশাসনিক ভবনে ভাঙচুর এক শিক্ষকের অপসারণের দাবি মেনে না নেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর টিপুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
ছাত্রলীগের এই গ্রুপ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

চবির প্রশাসনিক ভবনে ভাঙচুর সিটি করপোরেশনের বর্ধিত কর বিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমীর উদ্দিনের অপসারণ দাবি করে। একই দাবিতে সোমবার উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ওই শিক্ষককে অপসারণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের দাবি মেনে না নেওয়ায় এ হামলা চালায়।

চবির প্রশাসনিক ভবনে ছাত্রলীগের ভাঙচুরের অভিযোগ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, ছাত্রলীগ নেতাকর্মীরা দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে একত্রিত হয়। পরে দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে যায়। এ সময় স্থগিত কমিটির সহ-সভাপতি মনসুর আলমসহ কয়েকজন উপাচার্যের সঙ্গে কথা বলতে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় তার কক্ষে যান। নেতারা উপাচার্যের কক্ষ থেকে বের হওয়ার আগেই প্রশাসনিক ভবনের নিচে অবস্থান করা ছাত্রলীগ নেতাকর্মীরা ভাঙচুর শুরু করে। এ সময় প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহাকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাঙচুরের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:


সিলেটে পাথর তুলতে গিয়ে নিহত ৪

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম