রাঙামাটিতে আগুনে পুড়লো ২৩টি বসতঘর ও দোকান

রাঙামাটি প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৪:১৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৪:১৯

আগুনে পুড়ে গেছে ১৯টি বাড়ি ও চারটি দোকান রাঙামাটি শহরের আলম ডকইয়ার্ড এলাকায় ভয়াবহ আগুনে প্রায় ১৯টি বসতঘর ও চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাড়ার ছোট চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বাসাবাড়ি থেকে কেউ কোনও মালামাল বের করতে পারেনি।

আগুন ‍নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এলাকার কাউন্সিলর জামাল উদ্দীন জানান, আগুনে ১৯টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

রাঙামাটি ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার নুরুল করিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সহায়তা করে। ক্ষয়ক্ষতি নিরুপণ করতে একটু সময় লাগবে।

ঘটনাস্থল পরিদর্শনে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ঘটনার পরপরই সেখানে যান সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন:

বাদী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আসামি হলেন সাংবাদিক

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম