গোপন বৈঠক চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উপজেলা জামায়াতের রোকন বশির আহাম্মদকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের শাহজাহান মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য পালিয়ে যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুজাফর জানান,কালিউতা গ্রামের একটি বাড়ি জামায়েতের সাত-আটজন নেতাকর্মীরা সরকারবিরোধী গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সেখানে থেকে উপজেলা জামায়াতের রোকন বশিরকে আটক করা হয়। এসময় বশিরের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।








