উখিয়ায় রোহিঙ্গা নারীর হামলায় স্থানীয় নারী আহত

কক্সবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৬:১৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৬:২৬

কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নারীর হামলায় আরফা বেগম (৩৫) নামে এক বাংলাদেশি নারী গুরুতর আহত হয়েছেন। আহত আরফা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মোছাব্বরের ছেলে ছালামত উল্লাহ বান্টু রোহিঙ্গা নারী রাশেদা বেগমকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই ওই নারীকে দিয়ে অসামাজিক কাজ শুরু করেন বান্টু। পার্শ্ববর্তী বদিউল আলম এসব অপকর্মের প্রতিবাদ করেন। এর জের ধরে আজ  সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বড় কবর স্থানের পাশে বদিউলের গতিরোধ করেন বান্টু ও তার স্ত্রী রাশেদা। এই অবস্থা দেখে বদিউলকে বাঁচাতে তার স্ত্রী আরফা বেগম এগিয়ে আসলে তাকে কুপিয়ে আহত করে বান্টু ও রাশেদা। আরফা বেগমের মাথায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত আরফার স্বামী বদিউল আলম অভিযোগ করেন, রোহিঙ্গা নারী রাশেদাকে বিয়ের পর ছালামত উল্লাহ বান্টু তাকে নিয়ে এলাকায় অসামাজিক কাজ শুরু করে। আমি প্রতিবাদ করায় তারা আমার স্ত্রীকে কুপিয়ে আহত করে।

তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনা সম্পর্কে তিনি এখনও অবগত নন। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম