ছিনতাইকারীদের হামলার শিকার চট্টগ্রামের দুই সাংবাদিক নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০১৭, ১২:০৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১২:১৫

হামলার ঘটনায় আটক দুই জন

ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জামালখান এলাকায় তারা হামলার শিকার হন। এ ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।

সাংবাদিক নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। 

গ্রেফতার দুই যুবক হলো, কায়সার হামিদ ও সাখাওয়াত হোসেন। এদের মধ্যে কায়সারের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা দায়ের রয়েছে।

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করেছি। রিয়াজ হায়দারের ওপর কী কারণে হামলা করা হয়েছে, এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

রিয়াজ হায়দার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান। চট্টগ্রামে ওই পত্রিকার অফিসে কর্মরত স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম জাবেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিয়াজ ভাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক স ম ইব্রাহিম ও স্বরূপ ভট্টাচার্যের বাবাকে দেখে রাত সাড়ে ১২টার দিকে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে করে তারা গুরুতর জখম হয়েছেন।’বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম