টেকনাফে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ০১:০৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০১:২৩

কক্সবাজার কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে মো. দেলোয়ার হোসেন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসের শেষের দিকে একটি ছাগল চুরির বিচারের ঘটনাকে কেন্দ্র করে মহেশখালীয়া পাড়া এলাকায় আবুল বশর গ্রুপের হামলায় স্থানীয় ইউপি মেম্বার হামিদের এক পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়। ওই ঘটনার জের ধরে কয়েকদিন আগে আবুল বশরের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ হামলার কিছুক্ষণ পরই হামিদ গ্রুপের পক্ষের নুরুল ইসলাম মেম্বারের ওপর গুলি চালানো হয়। এই হামলা-পাল্টা হামলার জের ধরেই বুধবার দেলোয়ারকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। আবুল বশর নিহত দেলোয়ারের ভগ্নিপতি।

নিহতের বড় ভাই তজিল আহমদ জানান, দেলোয়ার বুধবার সন্ধ্যার দিকে তাকে মোবাইল ফোনে বলে, ‘ভাই আমি মারা যাচ্ছি।’ এ কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছুরিকাহত ভাইকে নিয়ে হাসপাতালে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে এলাকার বর্তমান ইউপি মেম্বার হামিদের সঙ্গে আমার ভগ্নিপতি আবুল বশরের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের জের ধরেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন যুবকের নাম জানতে পেরে পুলিশকে জানিয়েছি।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকারিয়া জানান, হাসপাতালে আনার আগেই দেলোয়ারের মৃত্যু হয়েছে। তার শরীরের পেছনে বাম পাশে গভীর ক্ষত রয়েছে।  

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’  

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম