ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসকসহ আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১০:৫৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১০:৫৪

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এস এম কে হাসপাতালে (প্রাইভেট লি.) ভুল চিকিৎসায় ফাতেমা বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, তার বোনের জরায়ুতে টিউমার হলে বৃহস্পতিবার বিকালে চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানকার ডাক্তার কাজী ফয়েজা আক্তারের (গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল) তত্ত্বাবধানে তার বোনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন ডাক্তার। এ সময় তার বোনকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়। বিষয়টি তাদের সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে স্বীকার করেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এর আগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ চার জনকে আটক করে থানায় হেফাজতে নিয়ে আসেন। তবে চন্দ্রগঞ্জ থানা পুলিশ গণমাধ্যকে এ বিষয়ে কোনও তথ্য দেননি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী