ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১

বান্দরবান প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৫:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৫:৪৮

বান্দরবান বান্দরবানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত হোসেন (৩২) বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা ও আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওসি বলেন, ‘বাড়ি থেকে নিজ কর্মস্থানে যাওয়ার পথে পর্যটন কেন্দ্র মেঘলার কাছাকাছি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের একটি লোহার সঙ্গে সজোরে ধাক্কা লাগে শওকতের। এসময় মাথায় আঘাত লাগলে সে গুরুতর আহত হয়। পরে  স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা ইসলাম তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘটরাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিও আটক করতে পেরেছি। লাশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরিবারের কাছে হস্তাস্তর করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম