নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

নোয়াখালী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:০৬

নোয়াখালীতে অনুষ্ঠিত গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

নোয়াখালীতে ‘গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়ে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ’ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এই সমন্বয় সভার আয়োজন করে। অর্ধ-বার্ষিক এ সমন্বয় সভায় জেলার ৬টি উপজেলার চেয়ারম্যানরা, নির্বাহী কর্মকর্তারা ও ছয় উপজেলার ৪৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশ করেন।

 সভায় স্থানীয় সরকার বিভাগ নোয়াখালীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উদয়ন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।

 গ্রাম আদালতের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও জেলা সহকারী জজ মো. আবু ইউসুফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ব্লাস্টের জেলা সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, ব্লাস্টের জেলা সমন্বয়কারী মো. মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়া সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদরের চেয়ারম্যানরা তাদের মতামত দেন।

 ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগী হিসেবে জেলার ৬টি উপজেলার ৪৬ টি ইউনিয়ন এ কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন:চট্টগ্রামে লরি চাপায় ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহত


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম