ফেনীতে ভিন্ন অভিযোগে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এর সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে শহরের পশ্চিম রামপুরের জমাদ্দার বাড়ির মো. ইসমাইলকে (৪৫) ১৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন হওয়া সিম অন্যের কাছে বিক্রির করার দায়ে বিক্রেতা মাইন উদ্দিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ইকবালুর রহমানসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তিন দিন পর উদ্ধার








