সম্প্রীতি বাড়াতে বিজিবি-বিএসএফ’র সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২০:৩৩

গান পরিবেশন করছেন বিজিবি সদস্যরা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে কুমিল্লা সীমান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৬ নভেম্বর) বিকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি নো-ম্যান্স ল্যান্ডে এ উৎসবের আয়োজন করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা এতে গান, নাচ ও জাদু পরিবেশন করেন।

গান পরিবেশন করছেন বিএসএফ সদস্যরা বিজিবি সূত্র জানায়, দুই দেশের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ বাড়াতেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজিবি ও বিসিএফের সদস্যরা বাংলা এবং হিন্দি গান পরিবেশন করেন। এছাড়া নাচ ও জাদু পরিবেশন করা হয়।

সম্প্রীতি বাড়াতে বিজিবি-বিএসএফ’র সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম সারোয়ার, কুমিল্লা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ আনসার মো.কাউসার, বিজিবি-১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শহীদুল আলম ও কুমিল্লা সেক্টরের সহকারী পরিচালক নজরুল ইসলাম।

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ১৪৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট গণেশ কুমার, সহকারী কমান্ডেন্ট বিনয় চৌহান ও কুলুবাড়ি বিওপির কমান্ড্যান্ট সন্তোষ কুমার।  

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক