১ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২৩:১৫

আগামী ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম নগরীর হালিশহরের আবাহনী মাঠে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিইএফ)। ওইদিন মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদের চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি খলিলুর রহমান।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলার আয়োজন করে থাকে। এবারও চতুর্থবারের মতো চট্টগ্রামের হালিশহরের আবাহনী মাঠে বিআইটিইএফ-২০১৭ মেলার আয়োজন করতে যাচ্ছি। আগামী ১ নভেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ও সিএমসিসিআই’র সহ-সভাপতি মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া। লিখিত বক্তব্য তিনি বলেন, ‘ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, যৌক্তিক শুল্কহার নির্ধারণ, শিল্পায়নের গতি ত্বরান্বিত এবং উৎপাদিত পণ্যের বিপণন, প্রচার-প্রসারে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে সিএমসিসিআই কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চতুর্থবারের মতো বিআইটিইএফ মেলার আয়োজন।’

তিনি জানান, এবারের মেলায় দেশি-বিদেশি মিলে দুই শতাধিক স্টল, প্যাভেলিয়ন ও মিনি প্যাভেলিয়ন থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিএমসিসিআই সহ-সভাপতি ও মেলা আয়োজন কমিটির সহ-আহ্বায়ক মাহবুব চৌধুরী, পরিচালক আব্দুস ছালাম, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, ডব্লিউ আর মাহমুদ রাসেল ও সুলতানা শিরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের