চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৭:০৮

চট্টগ্রাম চট্টগ্রামে তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, 'সোমবার সকালে বাপ্পির কথিত স্ত্রী রাশেদা বেগম ও হুমায়ুন নামে দুজনকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়েছে।'

উল্লেখ্য, শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের একটি তিনতলা ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসাটি গত মঙ্গলবার এক মহিলা তার স্বামীসহ থাকবেন বলে ভাড়া নিয়েছিলেন। ডিসেম্বর মাসের এক তারিখ থেকে থাকার কথা থাকলেও বাসাটি ফাঁকা থাকায় গত বুধবার থেকে ওই বাসায় থেকে আসছেন ওই মহিলা। শুক্রবার রাতে ওই বাসায় থাকতে যান নিহত বাপ্পি। এরপর শনিবার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা আলী আহমদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম