ফেনীতে তিন হাজার পাঁচশ’ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

ফেনী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ২১:০১আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২১:০৭

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন

ফেনীতে তিন হাজার পাঁচশ’ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে। এই সময় ১৫টি গ্যাসের রেগুলেটর জব্দ করা হয়।  ১০টি পরিবারকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য ৫৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালানা করে ভ্রাম্যমাণ আদালত। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহমিদা হক এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

ফেনীতে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হচ্ছে

সহকারী কমিশনার ফাহমিদা হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ এলাকায় তিন বছর ধরে এসব অবৈধ গ্যাস সংযোগগুলো দেওয়া হয়েছে। দালাল চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে দেওয়া সংযোগগুলো আজ উচ্ছেদ করা হয়েছে। দেলুকে গ্রেফতারের জন্য ভ্রাম্যমাণ আদালতের একটি টিম তার বাড়িতে হানা দিয়েছিল। তবে আগেই খবর পেয়ে সে পালিয়ে গেছে।  তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস কোম্পানি ফেনীর ব্যবস্থাপক মো. আবু ছাঈদ সরকার, উপ-ব্যবস্থাপক আবুল বশর ভূঁইয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক