চট্টগ্রামে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০১৭, ১১:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১১:০৩

চট্টগ্রাম চট্টগ্রামে প্রতিবেশীর ছুরিকাঘাতে জামাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগরের লতিফ সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানান। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো. আলমগীর (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। নিহত জামাল উদ্দিন কুমিল্লার মুরাদনগর ইউসুফনগর এলাকার মো. ফরিদের ছেলে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহতাবস্থায় জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, গ্যাসের চুলায় রান্না নিয়ে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জামাল উদ্দিনের স্ত্রীর ঝগড়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার বুকে চুরিবাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
বাকলিয়া থানার এসআই জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে আলমগীরকে গ্রেফতার করেছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম