আইনজীবী হত্যায় গ্রেফতার চার আসামির রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০১৭, ১৯:০২আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২০:৩৩

 

নিহত আইনজীবী

তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পিকে হত্যার ঘটনায় গ্রেফতার চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  মঙ্গলবার (২৮ নভেম্বর)  মামলার তদন্ত কর্মকর্তা ছয় আসামির মধ্যে চার জনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত আইনজীবীর স্ত্রীসহ চারজনকে আদালতে এনে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।  অপর দুই আসামি নিজ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের আদালতে উপস্থাপন করা হয়নি।’

রিমান্ড মঞ্জুর হওয়া অপর তিন আসামি হলেন- হুমায়ুন রশীদ (২৮), মো. পারভেজ প্রকাশ আলী এবং জাকির হোসেন প্রকাশ মোল্লা জাকির (৩৫)।

২৫ নভেম্বর সকালে নগরীর চকবাজার থানাধীন কেবি আমান আলী সড়কের একটি ভাড়া বাসা থেকে হাত পা বাঁধা অবস্থায় আইনজীবী ওমর ফারুক বাপ্পির লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন বাড়ির কেয়ারটেকার সাংবাদিকদের জানিয়েছিলেন, গত মঙ্গলবার এক নারী তার স্বামীসহ থাকবেন বলে বাসা ভাড়া নেন। ডিসেম্বর মাসের এক তারিখ থেকে থাকার কথা থাকলেও বাসাটি ফাঁকা থাকায় ওই নারী গত বুধবার থেকে ওই বাসায় থেকে আসছেন। শুক্রবার রাতে ওই বাসায় থাকতে যান নিহত বাপ্পি।

ঘটনা তদন্তে পিবিআই সদস্যরা জানতে পারেন, বাসাটি নিহত আইনজীবীর কথিত স্ত্রী রাশেদা বেগম ভাড়া নেন। এরপর রবিবার রাত ও সোমবার সকালে অভিযান চালিয়ে রাশেদা বেগমসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ছয় আসামি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাবিননামায় টাকার পরিমাণ বাড়াতে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিতে গিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আইনজীবীর স্ত্রী রাশেদা বেগমের পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আরও পড়ুন: না.গঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান