না.গঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৭:২৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৭:২৮

স্মার্ট কার্ড বিতরণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১নং ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে জেলা নির্বাচন অফিস। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সিটি করপোরেশনের  সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ২৮ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ১নং ওয়ার্ডে ২৪ হাজার ৮২৩ জন নাগরিকের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যালয় মাঠে এ কার্ড বিতরণ করা হবে।

স্মার্ট কার্ড বিতরণ আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ২নং ওয়ার্ডে এবং ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৩নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এদিকে, স্বল্প সময়ের মধ্যে স্মার্ট কার্ড হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছের নাগরিকরা। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে সিটি করপোরেশনের সবগুলো ওয়ার্ডেই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এর আগে গত রবিবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জের ১৯ জন বিশিষ্ট নাগরিককে স্মার্ট কার্ড দেওয়া হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের