ফেনীতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২০:১৯

  মাদক বিক্রেতাকে দণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক বিক্রতাকে কারাদণ্ড দিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স। তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) মাদকবিরোধী টাস্কফোর্সের এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

দণ্ডিতরা হচ্ছে, ফেনী সরকারি কলেজের হিসাব বিজ্ঞানে দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইয়াসিন রিপন (২৪) ও বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের রসুল আমিনকে (৩২)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ফেনী পৌরসভা ও আপ্যায়ন আফরোজের টাওয়ারে পাশের নির্মাণাধীন ভবনে চলছে মাদকের রমরমা ব্যবসা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ফেনী সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইয়াসিন রিপন (২৪)ওই ভবন থেকে  ইয়াবা কিনে বের হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে ৪৫ এই পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে আদালত তাকে অভিযুক্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরদিকে, বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের লোমী পাটোয়ারির বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ রসুল আমিনকে (৩২) আটক করা হয়। রসুল আমিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। রসুল আমিনকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়াও পশ্চিম রামপুর, মহিপাল লুব্দার পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো.ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আইনজীবী হত্যায় গ্রেফতার চার আসামির রিমান্ড মঞ্জুর 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক