সিপিবি-বাসদ ও বাম গণতান্ত্রিক মোর্চার ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতাল চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ০৯:১২আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০৯:২১

হরতাল বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও বাম গণতান্ত্রিক মোর্চার পূর্ব ঘোষিত দেশব্যাপী হরতাল চলছে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল শুরু হয়েছে।

সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়, জেলরোড, কোট রোডসহ বিভিন্ন পয়েন্টে সিপিবি-বাসদ ও বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় পিকেটাররা লাল পতাকা হাতে নিয়ে বিভিন্ন যানবাহন আটকে দেয়। পরে সকাল ৮টার দিকে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলামের নেতৃত্বে হরতালের সমর্থনে শহরের টিএরোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে জেলা সিপিবি, বাসদ ঐক্যন্যাপসহ বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। হরতালকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হরতালের কারণে রেলপথ ও মহাসড়কে কোনও প্রভাব পড়েনি। রেলপথ এবং মহাসড়কে সব ধরনের যাবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক