বাস থেকে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০১৭, ১৯:০৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:০৩

উদ্ধার ইয়াবাসহ আটক দুই জন চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।

এ সময় ঘটনায় জড়িত থাকার দায়ে ওই বাসের চালকসহ দুজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলেন বাসচালক মো. আলমগীর হোসেন (৪৫) ও বাসের হেলপার মো. আমির হোসেন (৩৩)। আলমগীরের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর গ্রামে এবং আমির কিশোরগঞ্জ জেলার মিঠাবন থানাধীন তাকুয়া গ্রামের বাসিন্দা।

গ্রিন লাইনের বাস মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে ঢাকায় পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ঢাকাগামী গ্রিনলাইন পরিবহন ‘ঢাকা মেট্রো-ব-১১-২৬২৩’ সিরিয়ালের বাসটিতে তল্লাশি চালায় র‌্যাব। তল্লাশির একপর্যায়ে বাসের চালক ও তার সহযোগীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা বাসে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসটির লাইট প্যানেল থেকে ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম