প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইউপি সচিব আটক

নোয়াখালী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ২০:৫৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২০:৫৮

নোয়াখালী ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নজরুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে।

ওসি জানান, সচিব নজরুল ইসলাম দেড় বছর পূর্বে এ ইউনিয়ন পরিষদে সচিব পদে যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ও ইউনিয়ন পরিষদের কম্পিউটারের মাধ্যমে ফেসবুকে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দিয়ে আসছিলেন। বিষয়টি চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সফি উল্যার নজরে এলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামকে অবহিত করেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে তার ফেসবুক যাচাই করে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিশ্চিত হন। তখন তাকে আটক করা হয়।

ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সফি উল্যাহ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম