ছাত্রলীগের হামলায় চার পুলিশ আহত: মামলা না নেওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮

কুমিল্লা কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে চার পুলিশকে পেটানোর ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। মো.শহিদ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটকের জেরে মঙ্গলবার (২৮ নভেম্বর) পুলিশের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহত মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন মিয়া, পুলিশ সদস্য আনিস ও নায়েব আলী জানান, গত মঙ্গলবার রাতে মনোহরগঞ্জ উপজেলার খোদাইভিটা এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য মো.শহিদকে আটক করে পুলিশ। আটকের জের ধরে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্যকে পিটিয়ে আহত করা হয়। হামলার ঘটনায় কামালকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু রহস্যজনক কারণে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করছেন না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান।

হামলায় আহত এসআই মিন্টু মোল্লা বলেন, ‘আমি বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করি থানায়। কিন্তু রাজনৈতিক তদবির ও বিভিন্ন রহস্যজনক কারণে লিখিত অভিযোগটিকে মামলা বা এফআইআর  হিসেবে গ্রহণ করছেন না ওসি। 

এদিকে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার আমরা দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছি।আসামি গ্রেফতারের পর মামলা গ্রহণ করা হবে।’ 

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে মনোহরগঞ্জ বাজারের খোদাইভিটা এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ উপজেলার দিশাবন্দ গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য মো.শহিদকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে রাজনৈতিক তদবির চালিয়ে ওসির কাছ থেকে তাকে ছাড়িয়ে নেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন। এরপর ওইদিন রাত ৭টার পর খোদাইভিটা এলাকায় অভিযানকালে রেখে আসা পুলিশের মোটরসাইকেল আনতে গেলে ছাত্রলীগ নেতা কামালের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপসহ পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে পুলিশকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম