`বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ফসল’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ ডিসেম্বর ২০১৭, ০৩:২৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০৩:৩৩

`বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ফসল’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম উপলব্ধি করেছিলেন পরিপূর্ণ স্বাধীনতা ছাড়া বাঙালির মুক্তি অর্জন অসম্ভব। তাই তার স্বপ্ন ছিল বাঙালির জন্য একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠা করার। বাংলাদেশ তার সেই স্বপ্নের ফসল।’
শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা বিরোধী ষড়যন্ত্র শুরু হয়। বর্তমানে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন থাকলেও তাকে পেছন দরজা দিয়ে ধাক্কা দেওয়ার চক্রান্ত চলছে। এমনকি তাকে একাধিকবার হত্যা প্রচেষ্টাও হয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ ও বাঙালির নিশ্চিত নিরাপত্তার জন্য বারবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা এই অঙ্গীকারকে ধারণ করে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে প্রজ্বলিত রাখতে হবে।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রধান প্রাণ পুরুষ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘তার কারণেই বাঙালির মুক্তিযুদ্ধের বিজয়মেলা বাঙালির মিলন তীর্থে পরিণত হয়েছে। এই তীর্থের মিনারটিকে আরও সুউচ্চ করতে হবে। ’
মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা ইন্ধু নন্দন দত্ত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী, অমল মিত্র, অধ্যাপক মোহাম্মদ শফিউল বশর, এম.এ. মনসুর, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরীসহ আরও অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম