শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে রাঙামাটিতে শোভাযাত্রা

রাঙামাটি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ১৪:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:২২

শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে রাঙামাটিতে শোভাযাত্রা পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে  রাঙামাটির বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শোভাযাত্রাটি সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি পৌর প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, ব্রিগেড কমান্ডার গোলাম ফারুক, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

এসময় বক্তারা বলেন, শান্তি চুক্তির ফলে পার্বত্যাঞ্চলে শান্তির সুবাতাস বইতে শুরু করলেও বর্তমানে অবৈধ অস্ত্রের কারণে সে সুফল মানুষ পাচ্ছে না। অবৈধ অস্ত্রের কাছে পার্বত্যবাসী জিম্মি হয়ে রয়েছে।

বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক। কিন্তু সরকারকে সহযোগিতা না করে বাইরে বসে ষড়যন্ত্র করলে চুক্তি বাস্তবায়নে বেগ পেতে হয়। তাই চুক্তি বাস্তবায়নে সবার আন্তরিকতা প্রয়োজন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম