নানা আয়োজনে লক্ষ্মীপুর মুক্ত দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৪

নানা আয়োজনে লক্ষ্মীপুর মুক্ত দিবস পালিত নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (৪ ডিসেম্বর)  লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনরে উদ্যোগে  স্থানীয় মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

সোমবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বাগবাড়ীর গণকবরে পুস্পার্ঘ অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বাদ্যযন্ত্র ও ঢাকঢোল বাজিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে  সাধারণ মানুষরা  অংশগ্রহণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের  হলরুমে আলোচনা সভায় মিলিত হন মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা  দেশ ও জাতির সূর্য সন্তান। তাদের কারণেই দেশ স্বাধীন হয়েছে এবং আমরা আজ স্বাধীনভাবে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়ারা বেগম, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান, পৌর মেয়র আবু তাহের ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাস প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম