স্কুল মাঠে মেলা: প্রতিবাদ জানালেন সংবাদিকরা

চাঁদপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ১২:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১২:৩১

হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় মেলা সংক্রান্ত খবর না করার সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। স্কুল মাঠে মেলা আয়োজনের বিপক্ষে শহরবাসীও।প্রেসক্লাব কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

যদিও এর আগে ২৪ শর্তে স্কুল মাঠে মেলা করার অনুমতি দেওয়া হয়।  

প্রেসক্লাবের  সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন জানান,চাঁদপুরের সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামীতে এখানে  প্রকৃত অর্থেই  বিজয় মেলা হবে বলেও তারা আশাবাদী।  

প্রসঙ্গত, ১৯৯২ সালে বিজয় মেলা শুরু হয়। চাঁদপুর মুক্ত দিবস থেকে শুরু হওয়া এ মেলা চলতো বিজয় দিবস ১৬ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু পরবর্তীতে মেলার মেয়াদ কয়েক দিন কয়েক বাড়ানো হয়। তবে ২০০০ সালের পর থেকে এই মেলার সময় বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়ে স্টলের সংখ্যা। বিজয় মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক স্টল রয়েছে মাত্র একটি। আর সবই বাণিজ্যিক স্টল।

স্থানীয়দের অভিযোগ, স্কুলের মাঠে এভাবে মাসজুড়ে মেলা চলায় আশপাশের পাঁচটি বিদ্যালয় ও কলেজের বহু শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন বেশ ভোগান্তির শিকার হয়। তারা মেলাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। প্রতিবছর ১-৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী মেলা চলায় শহরে যানজট লেগে থাকে। আর মাইকের শব্দ ও লোকজনের শোরগোলেও সমস্যা হয়।

যদিও মেলার মহাসচিব হারুন আল রশীদ দাবি করেছেন, দেশের অন্যান্য মেলার চেয়ে এ মেলা আদর্শিক স্থানে রয়েছে।

 

 আরও পড়ুন- স্কুলের মাঠে বিজয় মেলার নামে বাণিজ্য মেলা!

 

 

 

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম