রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সাবেক ইউপি সদস্য অনাধি রঞ্জন চাকমাকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে নানিয়ারচরের দোজরপাড়া এলাকার নিজ বাসার সামনে অনাধি রঞ্জন চাকমাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।








