বৃহস্পতিবার রাঙামাটিতে হরতালের ডাক

রাঙামাটি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৫২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৬

যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় যুবলীগ। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে এক প্রতিবাদ সমাবেশে যুবলীগ নেতারা এই কর্মসূচির ডাক দেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের পৌর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, মহিলা লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ‘জুরাছড়িতে আওয়ামী লীগ নেতা অরবিন্দুকে হত্যা ও বিলাইছড়িতে রাসেল মার্মার ওপর হামলার পেছনে পার্বত্য চট্টগ্রামের একটি সন্ত্রাসী গোষ্ঠি জড়িত রয়েছে। তারা প্রতিনিয়ত পাহাড়কে অস্থিতিশীল করার জন্যে এরকম বর্বর কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। তাদের তৎপরতা প্রতিরোধ করতে প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে। পাহাড়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাতে হবে।’

এ সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন রাঙামাটি জেলা যুবলীগ নেতারা।

এদিকে জুরাছড়িতে মঙ্গলবারের এই হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেদ।

আরও পড়ুন- রাঙামাটিতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম