দেশীয় মদ ও গাঁজাসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ডিসেম্বর ২০১৭, ২০:২৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:২৭

দেশীয় মদ ও গাঁজাসহ গ্রেফতার এক

দেশীয় মদ ও গাঁজাসহ মো. ওয়াসিম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পশ্চিম গোমদণ্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার চোলাই মদ এবং গাঁজার আনুমানিক মূল্য ০১ লাখ ২১ হাজার টাকা।

গ্রেফতার ওয়াসিম পশ্চিম গোমদণ্ডি এলাকার সৈয়দ কসাই বাড়ির মৃত শেখ মোহাম্মদের ছেলে।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বোলায়খালী থানাধীন পশ্চিম গোমদণ্ডি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় ওই স্থানে তল্লাশি করে ২০০ লিটার দেশীয় মদ ও ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ওয়াসিমকে গ্রেফতার করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম