প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার মোহছেনা

কুমিল্লা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:০২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:০৩

প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার মোহছেনা প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সারাদেশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মোহছেনা নাহিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মহিউদ্দিন মো. শাহাজাহান ভূইয়াঁ। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি এই আয়োজন করেছে।

দেশের ১০টি বিভাগীয় অঞ্চলের প্রায় দুই শতাধিক কলেজের ১৪শ’ শিক্ষার্থীর মধ্যে বিভাগীয় অঞ্চলে দুই জন করে প্রতিযোগীকে বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ করা হয়। পরে ১০ বিভাগীয় অঞ্চলের মোট ২০ জনের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়।

ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ৈ বলেন, ‘মোহছেনা নাহিয়ানের এই অর্জন প্রশংসনীয়। তার এই অর্জনে ভিক্টোরিয়া কলেজ তথা পুরো কুমিল্লা অঞ্চলের  মুখ উজ্জ্বল হয়েছে।’

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের বলেন, ‘এ প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীরা মেধাকে আরও শাণিত করার সুযোগ পেয়েছে।  মোহছেনার এই অর্জনে আমরা ভিক্টোরিয়া কলেজ পরিবার অনেক আনন্দিত।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম