নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার রামগড় হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে রামগড় লেক পাড়ে স্থাপিত বিজয় ভাস্কর্যে শ্রদ্ধা জানানো হয়।
এসময় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাইস উদ্দিন, রামগড় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন মিয়া শ্রদ্ধা জানান।
পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবজ্জল ইতিহাস তুলে ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।








