মহেশখালীতে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:২৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৪

কক্সবাজার কক্সবাজারের মহেশখালীতে জালাল বাহিনী ও জোনাব আলী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় আবু কায়ছার নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কাটালতলী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এ খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, এলাকায় দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। শনিবার সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশ পাহাড়ের খাদে চোখে গুলিবিদ্ধ অবস্থায় আবু কায়সার নামের একজনকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত আবু কায়সার সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের