কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৩:০২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:১৪

 কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছের সঙ্গে ধাক্কা খায়

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। এসময় আট জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার শাহাবউদ্দিন ও তার ছেলে আবু হানিফ, নুরুল হাসান এবং সাতকানিয়ার আমজাদ হোসেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দাউদকান্দির সিঙ্গুলায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত ও আট জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ লাশগুলো ও বাসটি উদ্ধার করেছে।

আরও পড়ুন: হবিগঞ্জে জঙ্গি সন্দেহে আটক ৫ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক