দুই দিনের রিমান্ডে জেএমবি নেতা হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬

আইন-আদালত সন্ত্রাসবিরোধী আইনে দায়ের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র শীর্ষ নেতা হাসানকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (১১ ডিসেম্বর) মহানগর হাকিম মো. সফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৫ সালে নগরীর আকবর শাহ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানোর পর হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

তিনি আরও  বলেন, ‘একই মামলায় হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ও জেএমবি নেতা বুলবুল আহমেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দিয়েছেন। আদালতের অর্ডারশিট পাওয়ার পর তিনজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবো।’

এর আগে একই মামলায় গত ৫ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরদিন ৬ ডিসেম্বর বুলবুল আহমেদকেও জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ মার্চ নগরীর আকবর শাহ থানাধীন একটি ভাড়া বাসা থেকে বিস্ফোরকসহ জেএমবি সদস্য এরশাদ হোসাইনকে ধরে পুলিশে দেয় স্থানীয় লোকজন। সন্ত্রাসবিরোধী আইনে ওইদিন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে এরশাদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে ওই মামলায় বুলবুল আহমেদ, এম এ হাসানসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়। ২০১৫ সালের মে মাসে ওই মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। চলতি বছরের ২৫ জুলাই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের মহানগর পিপির আবেদনের ভিত্তিতে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম