বান্দরবানে মাইক্রোবাস খাদে, সেনা কর্মকর্তাসহ আহত ৬

বান্দরবান প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৩

বান্দরবান বান্দরবানের জীবননগরে একটি মাইক্রোবাস খাদে পড়ে সেনা কর্মকর্তাসহ ছয় জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সেনা কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলেন।

বান্দরবান সেনা জোনের জি টু আই মেজর মো. মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আহত ব্রিগ্রেডিয়ার জেনারেল  মো. ওবায়দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের  হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে ওই সেনা কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে বেড়াতে আসেন। তারা থানচি যাচ্ছিলেন। এ সময় ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এতে চালকসহ ছয় জন আহত হন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের