কুমিল্লায় স্টেশন মাস্টারের সহযোগিতায় রেলের জায়গা দখলের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০৯

কুমিল্লায় স্টেশন মাস্টারের সহযোগিতায় রেলের জায়গা দখলের অভিযোগ কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনে মাস্টারের সহযোগিতায় রেলওয়ে স্টেশনের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় কামাল হোসেন নামে এক ব্যক্তি জানান, দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের দুই লাইনের মাঝের জায়গা দখল করে ক্ষমতাশীন দলের লোকজন মার্কেট করেছে। অভিযোগ রয়েছে এতে স্টেশন মাস্টার আবদুল মান্নানও জড়িত রয়েছেন। এছাড়া তিনি স্টেশনের অফিস সংলগ্ন স্থানে আগুন নিয়ন্ত্রণের সরঞ্জাম অন্যত্র সরিয়ে সেখানে একটি দোকান গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন। অনুমোদনবিহীন নতুন দোকানটি তার আত্মীয় শামীম নামের এক ব্যক্তির।

এ বিষয়ে স্টেশন মাস্টার আবদুল মান্নান বলেন, দখলের সঙ্গে আমি জড়িত নই। নতুন গড়ে তোলা শামীমের দোকানটির অনুমোদন নেই। তবে তারা অনুমোদনের জন্য আবেদন করেছেন। আগুন নিয়ন্ত্রণের সরঞ্জাম অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান বলেন, অনুমোদন ছাড়া দোকান গড়ে তোলা এবং স্বজনপ্রীতির কোনও সুযোগ নেই। স্টেশন মাস্টার দোষী হলে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম