পটিয়ায় চার নারী ধর্ষণের ঘটনায় দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ডিসেম্বর ২০১৭, ২১:৪২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২১:৪২

গ্রেফতারের প্রতীকী ছবি চট্টগ্রামের পটিয়া এলাকায় ডাকাতদের হাতে একটি পরিবারের চার নারী ধর্ষণ হওয়ার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) নগরীর কর্ণফুলী থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন, মো. সুজন ওরফে আবু ও ফারুকী।
ওসি সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ ডিসেম্বর পটিয়া উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতি করে ডাকাত দল ওই পরিবারের চার নারীকে ধর্ষণ করে। সোমবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আমরা অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা যাচাই-বাছাই করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে আবু এবং ফারুকী নামে দু জনকে আজ (১৯ ডিসেম্বর) বিকালে আদালতে হাজির করে টিআই প্যারেড (শনাক্তকরণ) করার আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
সৈয়দুল মোস্তফা বলেন, ‘ধর্ষণের শিকার ওই চার নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষায় বিষয়টি প্রমাণিত হয়েছে।'
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর রাত ১টার দিকে কয়েকজন যুবক জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতির পর ছুরি ও অস্ত্র মাধ্যমে জিম্মি করে চার নারীকে বিভিন্ন রুমে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই বাড়িতে কোনও পুরুষ সদস্য থাকতেন না। তিন প্রবাসী ভাইয়ের তিন স্ত্রী, দুই সন্তান ও তাদের মা থাকতেন। তাদের ননদ ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম